/
/
বিনোদনের ভিডিও থেকেই ভাইরাল ট্রেন্ড
বিনোদনের ভিডিও থেকেই ভাইরাল ট্রেন্ড
Byলাল সবুজ প্রকাশ
Published
৬:৩৪ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Kobiraj

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে একটি সংলাপ “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক”। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ছড়িয়ে পড়া এই সংলাপ ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

প্রথমদিকে অনেকেই ভিডিওটিকে বাস্তব কোনো কবিরাজের বক্তব্য মনে করলেও পরে জানা যায়, এটি সম্পূর্ণ অভিনীত একটি চরিত্র। ভাইরাল হওয়া ‘কবিরাজ’ চরিত্রে অভিনয় করেছেন কনটেন্ট অভিনেতা ঈমান আলী।

জানা গেছে, লালমনিরহাটের বাসিন্দা ঈমান আলী প্রায় দুই দশক আগে গাজীপুরে এসে বসবাস শুরু করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী এই তরুণ দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আসছেন।

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে কবিরাজের চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি, চোখের অভিব্যক্তি ও নাটকীয় উপস্থাপনা খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। “রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক” সংলাপটি এখন নেটিজেনদের মুখে মুখে ঘুরছে।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো দর্শকের কাছে পৌঁছে যায়। অনেক কনটেন্ট ক্রিয়েটর ও সাধারণ ব্যবহারকারীও একই সংলাপ ব্যবহার করে নতুন নতুন ভিডিও তৈরি করছেন, যা ভাইরাল ট্রেন্ডে পরিণত হয়েছে।

ঈমান আলী জানিয়েছেন, এটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে নির্মিত একটি অভিনয়। তিনি কোনো বাস্তব কবিরাজ নন। ভবিষ্যতেও দর্শকদের জন্য ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করে যাওয়ার ইচ্ছার কথাও জানান তিনি।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও একটি সংলাপই ঈমান আলীকে রাতারাতি সারা দেশে পরিচিত মুখে পরিণত করেছে।