/
/
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে ইন্টার্নশিপের সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে ইন্টার্নশিপের সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published
৩:১৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-07-22 at 15.10.10(1)

গণতন্ত্র, মানবাধিকার এবং নাগরিক অংশগ্রহণ বিষয়ে আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চার মাসব্যাপী ইন্টার্নশিপ কর্মসূচির আবেদন আহ্বান করেছে Applied Democracy Lab (ADL) ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির দ্বিতীয় ব্যাচের ইন্টার্নশিপ কর্মসূচির জন্য আবেদন গ্রহণ চলছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অভিজ্ঞতাভিত্তিক এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা জনপরিসরের আলোচনা, নীতি-নির্ধারণে সম্পৃক্ততা, অ্যাকশন প্রজেক্ট পরিচালনা এবং নেতৃত্ব বিকাশের সুযোগ পাবেন। পাশাপাশি অ্যাকশন প্রজেক্ট বাস্তবায়ন, নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা, মাঠপর্যায়ের গবেষণা এবং মতামতভিত্তিক নিবন্ধ লেখার সুযোগ থাকবে।

এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের বর্তমান শিক্ষার্থীরা, যারা গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অংশগ্রহণ নিয়ে কাজ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী।
ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করে ১৬ ক্রেডিট আওয়ার অর্জনকারীদের সার্টিফিকেট ও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। এছাড়া যোগ্য অংশগ্রহণকারীরা মাস্টার ট্রেইনার হিসেবে বিভিন্ন অ্যাকশন প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন।

আবেদনের শেষ তারিখ ২৮ জুলাই ।

আবেদন লিংক :https://forms.gle/JtTq7G7cF8WmDf5Z6