

ক্যান্সারের বিরুদ্ধে সংগ্রামে সাহস, আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা ক্যান্সার সারভাইভারদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ)। আগামী ২৬ জুলাই (রবিবার) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ক্যান্সার সারভাইভার সম্মাননা প্রদান’ অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে ক্যান্সারকে পরাজিত করে নতুন জীবনে ফিরে আসা যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি তাদের সংগ্রাম, সাহস ও অনুপ্রেরণামূলক যাত্রাকে সমাজের সামনে তুলে ধরার মাধ্যমে ক্যান্সার সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম. এ. হাই-এর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিসিসিএফ-এর প্রেসিডেন্ট রোকশানা আফরোজ।
আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন (সিসিসিএফ) সংশ্লিষ্ট সকলকে অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্যান্সার সারভাইভারদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.cccfbd.org, ফেসবুক পেজ facebook.com/cccfbd ভিজিট করা যাবে। এছাড়া ০১৬১০-৩৭৭৭২৫ ও ০১৮১১-৫৭০৮৫৭ নম্বরে যোগাযোগ বা cccfbangladesh2023@gmail.com ই-মেইলে যোগাযোগ করা যাবে।