/
/
/
ঢাকার শিশুদের জন্য বিনা খরচে সাঁতার শেখার সুযোগ
ঢাকার শিশুদের জন্য বিনা খরচে সাঁতার শেখার সুযোগ
Byলাল সবুজ প্রকাশ
Published
১২:০২ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Free Swimming

রাজধানীর শিশুদের পানিতে ডুবে যাওয়ার ঝুঁকি কমাতে সম্পূর্ণ বিনামূল্যে জীবনরক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (CIPRB)। ইউনিসেফ ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহযোগিতায় পরিচালিত ‘সারভাইভাল সুইমিং স্কিলস – সুইমসেইফ প্রজেক্ট’-এর আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির আওতায় ঢাকা শহরের ১,০০০ জন শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিশুরা নিরাপদে সাঁতার কাটা, পানিতে ভেসে থাকার কৌশল এবং পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের মৌলিক পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে শিক্ষা লাভ করবে।

আগামী ১৯ জুলাই ২০২৬ থেকে রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর-২ এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। ছেলে ও মেয়েদের জন্য পৃথক ব্যাচের ব্যবস্থা রাখা হয়েছে।

ভর্তি ও নিবন্ধন কার্যক্রম শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে। আগ্রহী অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।

আয়োজকদের মতে, সাঁতার কেবল একটি ক্রীড়া বা দক্ষতা নয়; এটি একটি গুরুত্বপূর্ণ জীবনরক্ষাকারী শিক্ষা। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পানিতে দুর্ঘটনার ঝুঁকি কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেছেন।