/
/
/
জুলাই জাগরণের গান প্রতিযোগিতা
জুলাই জাগরণের গান প্রতিযোগিতা
Byলাল সবুজ প্রকাশ
Published
৪:০৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

July

জুলাই আন্দোলনের চেতনা, প্রেরণা ও ইতিহাসকে গানের মাধ্যমে তুলে ধরতে ‘জুলাই জাগরণের গান’ শীর্ষক একটি জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের যেকোনো বয়সের আগ্রহী শিল্পী, গীতিকার ও সুরকার অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ‘জুলাইয়ের একতানে, বাঁধো গান প্রাণে প্রাণে’। অংশগ্রহণকারীদের জুলাইয়ের প্রেরণাকে ধারণ করে নতুন গান লিখতে, সুর করতে এবং পরিবেশন করতে হবে।

প্রতিযোগিতায় রক, আধুনিক, ফোক, ক্ল্যাসিক্যালসহ যেকোনো ধারার গান জমা দেওয়া যাবে। গানের ভাষা বাংলা অথবা ইংরেজি হতে পারবে এবং একটি গানের সর্বোচ্চ দৈর্ঘ্য ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। গান MP3 অথবা WAV ফরম্যাটে পাঠাতে হবে। বাদ্যযন্ত্র ব্যবহারে কোনো বাধ্যবাধকতা নেই।

অংশগ্রহণকারীদের নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ গান julyjagoronsong@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। গান জমা দেওয়ার শেষ সময় ২৫ জুলাই ২০২৬। প্রতিযোগিতার ফলাফল ৩ আগস্ট ২০২৬ ঘোষণা করা হবে।

আয়োজকরা আরও জানান, প্রতিযোগিতায় কথা, সুর ও গায়কী—এই তিনটি পৃথক বিভাগে মূল্যায়ন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে সার্টিফিকেট, ক্রেস্ট, নগদ অর্থ এবং কনসার্টে অংশগ্রহণের সুযোগ। এছাড়া জমা দেওয়া গানের কপিরাইট শিল্পীর নিজের কাছেই সংরক্ষিত থাকবে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. নাজমুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগ্রহী সঙ্গীতপ্রেমীদের নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।