
জাতীয় যুব নীতি ২০১৭ সংশোধন প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নেতৃত্ব, অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন ও কার্যকর ফ্যাসিলিটেশন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘যুব ফ্যাসিলিটেটরদের রেসিডেনশিয়াল বুট ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ইউএন উইমেন, ইউএনএফপিএ, ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশনএইড এবং ভিএসও-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য ছিলো তরুণদের নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক নীতি প্রণয়ন এবং কার্যকর ফ্যাসিলিটেশন দক্ষতা বৃদ্ধি করা।
এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের ৮টি বিভাগের বিভিন্ন প্রান্তের তরুণদের জাতীয় যুব নীতি ২০১৭ সংশোধন প্রক্রিয়ায় অর্থবহভাবে অবদান রাখার জন্য প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে।
তিন দিনব্যাপী এই রেসিডেনশিয়াল বুট ক্যাম্পে অংশগ্রহণকারীরা নতুন বিষয় শেখার পাশাপাশি অভিজ্ঞতা বিনিময় এবং দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ জাতীয় যুব নীতি সংশোধন প্রক্রিয়ায় তরুণদের আরও কার্যকর ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।