/
/
‘অনাথ ভাইবোন’দের জন্য গ্রাম গড়লেন অস্কারজয়ী ক্রিশ্চিয়ান বেল
‘অনাথ ভাইবোন’দের জন্য গ্রাম গড়লেন অস্কারজয়ী ক্রিশ্চিয়ান বেল
Byলাল সবুজ প্রকাশ
Published৬ জানুয়ারি, ২০২৬
১১:৫৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

thala bijoy (8)

‘ব্যাটম্যান’খ্যাত অস্কারজয়ী হলিউড অভিনেতা ক্রিশ্চিয়ান বেল দীর্ঘ ১৭ বছরের মানবিক প্রচেষ্টার পর অনাথ ভাই-বোনদের জন্য একটি পূর্ণাঙ্গ আবাসিক গ্রাম গড়ে তুলেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পামডেরে নির্মিত এই গ্রামটি অনাথ শিশুদের সুস্থ, নিরাপদ ও পারিবারিক পরিবেশে বড় করে তোলার এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ডেভিড গেফেন স্কুল অব মেডিসিনের চিকিৎসক এরিক এসরাইলিয়ানের সঙ্গে যৌথভাবে ক্রিশ্চিয়ান বেল প্রতিষ্ঠা করেন অলাভজনক সংস্থা ‘টুগেদার ক্যালিফোর্নিয়া’। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এতিম, পরিবার থেকে বিচ্ছিন্ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় কাজ করে আসছে।
সাম্প্রতিক সময়ে টুগেদার ক্যালিফোর্নিয়ার উদ্যোগে পামডেরে গড়ে তোলা হয়েছে একটি আধুনিক অনাথ গ্রাম, যা মূলত একটি বৃহৎ ফস্টার হোম। এতে রয়েছে মোট ১২টি টাউনহোম, প্রতিটিতে তিনটি করে শোবার ঘরসহ আধুনিক জীবনযাপনের সব ব্যবস্থা। প্রতিটি বাড়িতে সর্বোচ্চ ছয়জন শিশু থাকবে এবং তাদের দেখভালের জন্য থাকবেন তিনজন পরিচারিকা ও দুইজন সহকারী। এই গ্রামে অন্তত ৭২ জন অনাথ শিশু বসবাস করতে পারবে।
এই অনাথ আশ্রমের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এখানে কেবল অনাথ ভাই-বোনদের একসঙ্গে থাকার ব্যবস্থা রাখা হয়েছে। সাধারণ অনাথ আশ্রমে প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রে ভাই-বোনদের আলাদা করে রাখা হয়, যা শিশুদের মানসিক চাপ ও ট্রমা বাড়িয়ে দেয়। বেলের এই উদ্যোগ পারিবারিক বন্ধন অটুট রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
শিশুদের মানসিক সুস্থতার জন্য এখানে রয়েছে থেরাপি ও প্রয়োজনীয় মনোসামাজিক সহায়তা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের শিশু ও পরিবারকল্যাণ অধিদপ্তর (ডিসিএফএস) এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। সংস্থাটি আশ্রমের সার্বিক মান উন্নয়ন ও পরামর্শক হিসেবে কাজ করবে। লস অ্যাঞ্জেলেস শাখার পরিচালক ব্র্যান্ডন নিকোলস বলেন, “এই আশ্রমটি অন্য সব আশ্রম থেকে আলাদা, কারণ এখানে ভাই–বোনেরা একসঙ্গে থাকার সুযোগ পাচ্ছে। এটি পারিবারিক মূল্যবোধের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরছে।”
৪ দশমিক ১ একর জমিতে নির্মিত প্রায় ৭ হাজার বর্গফুটের এই গ্রামে শিশুদের জন্য প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার ব্যবস্থা রাখা হয়েছে। খেলাধুলা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি ফুল, ফল, সবজি ও ঔষধি গাছের বাগানও রয়েছে। শিশুদের আত্মীয়স্বজন চাইলে থাকার জন্য রয়েছে আলাদা স্টুডিও অ্যাপার্টমেন্ট।
বিশেষ আকর্ষণ হিসেবে এই অনাথ গ্রামে শিশুদের জন্য অভিনয় প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে, যার তদারকি করবেন ক্রিশ্চিয়ান বেল নিজেই। ভবিষ্যতে শিশুদের কর্মসংস্থানে সহায়তার পরিকল্পনাও রয়েছে টুগেদার ক্যালিফোর্নিয়ার।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে শিশুরা এই গ্রামে বসবাস শুরু করেছে। মানবিক মূল্যবোধ, পারিবারিক বন্ধন ও শিশুদের সার্বিক বিকাশকে কেন্দ্র করে গড়ে ওঠা এই উদ্যোগ ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে।