/
/
দৈনিক কালবেলায় ১০ পদে অন্তত ৫৬ জনবল নিয়োগ
দৈনিক কালবেলায় ১০ পদে অন্তত ৫৬ জনবল নিয়োগ
Byলাল সবুজ প্রকাশ
Published৬ জানুয়ারি, ২০২৬
১২:১৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

bijoy

দেশের অন্যতম গণমাধ্যম দৈনিক কালবেলা অনলাইন বিভাগের বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে। সংবাদমাধ্যমে ক্যারিয়ার গড়তে আগ্রহী, দক্ষ, মেধাবী ও সৃজনশীল প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগ।

কালবেলা কর্তৃপক্ষ জানায়, অনলাইন সাংবাদিকতা ও মাল্টিমিডিয়া কনটেন্টে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিচে পদভিত্তিক যোগ্যতা ও সংখ্যা উল্লেখ করা হলো-

১. সাব এডিটর
পদসংখ্যা: ১০ জন
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। নিউজ লেখায় ভালো ধারণা থাকতে হবে এবং অভ্র/বিজয় টাইপিংয়ে দক্ষতা প্রয়োজন।

২. মাল্টিমিডিয়া রিপোর্টার
পদ সংখ্যা: ১০ জন
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। ভয়েস দেওয়া ও ভিডিও প্যাকেজ তৈরির অভিজ্ঞতা থাকতে হবে। টেলিভিশনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৩. মোজো রিপোর্টার
পদসংখ্যা: ১০ জন
যোগ্যতা: উপস্থাপনা ও উচ্চারণে শুদ্ধ হতে হবে।

৪. ভিডিও এডিটর
পদসংখ্যা: ১০ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫. বিনোদন রিপোর্টার
পদ সংখ্যা: ৫ জন
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬.স্পোর্টস রিপোর্টার
পদ সংখ্যা: ৫ জন
যোগ্যতা: কমপক্ষে স্নাতক পাস। সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭. চিফ ভিডিও এডিটর
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৮. গ্রাফিক ডিজাইনার
পদসংখ্যা: ১ জন
যোগ্যতা: মোশন গ্রাফিক্সে দক্ষতা থাকতে হবে।

৯. প্রডিউসার
পদ সংখ্যা: ২ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১০. নিউজ প্রেজেন্টার
পদ সংখ্যা: ২ জন
যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে

এ চাকরিতে পদ ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং যাতায়াত সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের ইমেইলের মাধ্যমে সিভি পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। ইমেইল: info@kalbela.com
আবেদনের শেষ তারিখ আগামী ১০ জানুয়ারি ২০২৬।