/
/
/
পরিকল্পনা মন্ত্রণালয়ে পেইড ইন্টার্নশিপের সুযোগ
পরিকল্পনা মন্ত্রণালয়ে পেইড ইন্টার্নশিপের সুযোগ
Byadminsr
Published
৪:০৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (23)

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগে ৩ মাস মেয়াদি ইন্টার্নশিপ শুরু হতে যাচ্ছে। বিভাগটি পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতাধীন। প্রশাসন-৩ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ১০ জন ইন্টার্ন নেওয়া হবে।

যোগ্যতা:

পরিসংখ্যান, গণিত, ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
যারা চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন, তারাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র দিতে হবে।

ডিগ্রি অর্জনের সর্বোচ্চ দুই বছরের মধ্যে আবেদন করতে হবে। সরকারি ইন্টার্নশিপ জীবনে একবারই করা যাবে।

সুবিধা:

ইন্টার্নদের মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। ইন্টার্নশিপ শেষে সনদও প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি

নির্ধারিত লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণকৃত ফরম [admin3@sid.gov.bd](mailto:admin3@sid.gov.bd) ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ সময়:

১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।