/
/
/
পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক হলেই আবেদন
পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক হলেই আবেদন
Byadminsr
Published
৯:২৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-03-04 at 5.17.06 PM

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্নাতক ডিগ্রিধারী যোগ্য নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে এই পদে আবেদন করতে পারবেন। বুধবার (৪ মার্চ) বাংলাদেশ পুলিশ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৮ মার্চ ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২ এপ্রিল ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

যেসব যোগ্যতা থাকতে হবে

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে

বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে (২ এপ্রিল ২০২৬ অনুযায়ী)

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৮ ইঞ্চি

এছাড়া প্রার্থীদের মোটরসাইকেল চালনায় দক্ষ এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী লিখিত ও শারীরিক পরীক্ষাসহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে এই নিয়োগ সম্পন্ন করা হবে।

সরকার মূলত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা এবং জনবল সংকট দূর করার লক্ষ্যেই এই নিয়োগ দিচ্ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, পুলিশের সার্জেন্ট পদে ১৮০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণ করে সড়কে শৃঙ্খলা ফেরানো এবং জনভোগান্তি কমানোই এই উদ্যোগের লক্ষ্য।