/
/
আবৃত্তি শিখতে বিশ্বসাহিত্য কেন্দ্রে ভর্তির সুযোগ
আবৃত্তি শিখতে বিশ্বসাহিত্য কেন্দ্রে ভর্তির সুযোগ
Byadminsr
Published
৪:৪৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

928421887_1178565015130743_4551111339964150978_n

কবিতা আবৃত্তির প্রতি আগ্রহ আছে? নিজের কণ্ঠ ও উপস্থাপনার দক্ষতা বাড়াতে ছয় মাসের আবৃত্তি প্রশিক্ষণ কোর্স চালু করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ১৮ বছর বা তার বেশি বয়সী আগ্রহীরা এ কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের আবৃত্তি সংঘের কার্যক্রমের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্স আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে শুরু হবে। ছয় মাস মেয়াদি এ কোর্সে মোট ২৫টি ক্লাস অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক হিসেবে থাকবেন দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পীরা।

প্রতি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ক্লাস অনুষ্ঠিত হবে। কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

ভর্তিতে আগ্রহীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র সংগ্রহ, পূরণ ও জমা দিতে হবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টার মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে কোর্স ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। আসনসংখ্যা সীমিত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কোর্সের বিস্তারিত:

কোর্সের মেয়াদ: ৬ মাস

ক্লাস সংখ্যা: ২৫টি

যোগ্যতা: ১৮ বছর বা তার বেশি বয়সী যে কেউ

ক্লাস: প্রতি বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা

কোর্স ফি: ১ হাজার ৫০০ টাকা

কোর্স শুরুর সময়: জানুয়ারি ২০২৭

আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৬

ক্লাসের স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তন

আবেদন ও যোগাযোগ:

আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষে।
ঠিকানা: ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা।
বিস্তারিত বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট: https://bskbd.org/?utm
যোগাযোগের তথ্য: https://bskbd.org/contact?utm