/
/
কক্সবাজারের তরুণদের নিয়ে ‘ইয়ুথ পিস হ্যাকাথন’ আয়োজন
কক্সবাজারের তরুণদের নিয়ে ‘ইয়ুথ পিস হ্যাকাথন’ আয়োজন
Byadminsr
Published
৪:৪৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Collaborative Beachside Study Group

নিজের কমিউনিটির সমস্যা সমাধানে নতুন কোনো ধারণা আছে? সেই ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ দিচ্ছে ‘ইয়ুথ পিস হ্যাকাথন ২০২৬’।

‘সলিডারিটি ফর পিস ২০২৬’ উদ্যোগের অংশ হিসেবে অ্যাকশনএইড বাংলাদেশ কক্সবাজারের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর তরুণদের নিয়ে এ আয়োজন করছে। এর লক্ষ্য, দুই জনগোষ্ঠীর তরুণদের একসঙ্গে কাজের সুযোগ তৈরি করা এবং পারস্পরিক আস্থা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থান জোরদারে বাস্তবসম্মত ধারণা খুঁজে বের করা।

সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক উন্নয়ন, ভুল বোঝাবুঝি ও গুজব কমানো, নিরাপত্তা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মতো বিষয় নিয়ে ধারণা জমা দিতে পারবেন অংশগ্রহণকারীরা। এতে অংশ নিতে কোনো কোডিং বা বিশেষ প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই।

নিবন্ধনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬। ২৬ নভেম্বর সকাল ১০টায় হ্যাকাথনের মূল চ্যালেঞ্জ ঘোষণা করা হবে। এরপর অংশগ্রহণকারীদের ২৭ নভেম্বরের মধ্যে ৯০ সেকেন্ডের ভিডিওতে নিজেদের ধারণা তুলে ধরে জমা দিতে হবে। সেরা তিনটি ধারণার জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।

অংশগ্রহণকারীদের ৯০ সেকেন্ডের ভিডিওতে চারটি বিষয় তুলে ধরতে হবে: কোন সমস্যা সমাধান করতে চান, তাঁদের প্রস্তাবিত ধারণা কী, কারা এ কাজে সহযোগী হবেন এবং কীভাবে কাজ শুরু করবেন।

বিস্তারিত ও নিবন্ধন: https://jobs.actionaidbd.org/