/
/
/
রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ
রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ
Byলাল সবুজ প্রকাশ
Published১৬ ফেব্রুয়ারি, ২০২৬
১১:১২ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

1292ea50-4b4c-4867-a9c8-7ef3c9d60362

পবিত্র রমজান মাসজুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মোল্লা ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়।

রিটে বলা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলন রয়েছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো কাজ করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে আইন বলতে প্রচলিত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। তাই রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক এমন দাবি করা হয় রিটে।

এছাড়া রিটে উল্লেখ করা হয়, কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাসের কারণে ক্লান্ত হয়ে রোজা পালনে কষ্টের সম্মুখীন হতে পারে। এতে তাদের ধর্মীয় অনুশীলনে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পেয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয় বলেও রিটে উল্লেখ করা হয়।

শুনানি শেষে হাইকোর্ট রমজান মাসজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন।