/
/
/
কনটেন্ট ক্রিয়েটর খুঁজছে বৈশাখী টিভি
কনটেন্ট ক্রিয়েটর খুঁজছে বৈশাখী টিভি
Byadminsr
Published
১১:৩৩ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Content Creator

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভি তাদের ডিজিটাল মিডিয়া টিম সম্প্রসারণের অংশ হিসেবে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সৃজনশীল ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে আগ্রহীদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।

প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে ইউটিউব ও ফেসবুকের জন্য আকর্ষণীয় কনটেন্ট, স্ক্রিপ্ট ও থাম্বনেইল তৈরি করতে হবে। পাশাপাশি টিভি অনুষ্ঠান ও নিউজকে ডিজিটাল কনটেন্টে রূপান্তর, ভিডিও এডিটিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কনটেন্ট অপটিমাইজেশনের কাজেও যুক্ত থাকতে হবে।

আবেদনকারীদের জন্য কনটেন্ট রাইটিংয়ে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে নতুনরাও আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া সোশ্যাল মিডিয়া কনটেন্ট রাইটিং, ক্রিয়েটিভ আইডিয়া তৈরি, ইউটিউব-ফেসবুক অ্যালগরিদম সম্পর্কে ধারণা এবং দ্রুত কাজ করার মানসিকতা থাকতে হবে। ভিডিও এডিটিংয়ে দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ডিজিটাল মিডিয়ায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণদের জন্য এই নিয়োগকে সম্ভাবনাময় সুযোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আগ্রহীরা নির্ধারিত ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন লিংক