/
/
এসএসসি পাস তরুণদের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
এসএসসি পাস তরুণদের জন্য ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ
Byলাল সবুজ প্রকাশ
Published৫ মার্চ, ২০২৬
৯:১৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-03-04 at 5.22.40 PM

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর দেশের তরুণদের জন্য তিন মাস মেয়াদি সরকারি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা প্রতিদিন ২০০ টাকা করে সরকারি ভাতা পাবেন। কর্মসূচিটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী এসএসসি পাস যুবক ও যুবতীদের জন্য উন্মুক্ত।

আগ্রহীরা নিজ নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় অথবা অনলাইনে www.dyd.gov.bd
ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করে বিনামূল্যে ভর্তি হতে পারবেন।

সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো তরুণদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।