

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ‘ডিজিটাল মার্কেটিং ফর এসএমইজ’ শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। আগ্রহী উদ্যোক্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণটি আগামী ৩০ ও ৩১ মার্চ ২০২৬ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশন, ঢাকা।
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসা পরিচালনা, ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহারের কৌশল, গুগল অ্যাডওয়ার্ডস, ই-মেইল মার্কেটিং, গুগল অ্যানালিটিকসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা পাবেন।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে।
আগ্রহীদের ২৮ মার্চ ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানতে এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইটে (https://services.smef.gov.bd/
) প্রবেশ করতে হবে।
এ বিষয়ে আরও তথ্যের জন্য ০১৭২০৫৫১২২৮ নম্বরে যোগাযোগ করা যাবে।