/
/
/
স্নাতক–স্নাতকোত্তরে ইউসিডি স্কলারশিপ, আবেদন চলছে
স্নাতক–স্নাতকোত্তরে ইউসিডি স্কলারশিপ, আবেদন চলছে
Byadminsr
Published
১:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

UCD

উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’ এর আওতায় স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

বিশ্ববিদ্যালয় সম্পর্কে

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক উচ্চশিক্ষার মানচিত্রে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে এটি। আধুনিক ক্যাম্পাস, উন্নত গবেষণাগার এবং আন্তর্জাতিক মানের শিক্ষক–গবেষকদের জন্য প্রতিষ্ঠানটি সুপরিচিত।

স্কলারশিপের সুবিধা

মেধার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন-

১০০% অথবা ৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ

আন্তর্জাতিক পরিবেশে পড়াশোনার সুযোগ

বিশ্বমানের গবেষণা ও শিক্ষার অভিজ্ঞতা

আবেদনের যোগ্যতা

আবেদন করতে হলে-

আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

আয়ারল্যান্ডে পূর্ণকালীন স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ার আগ্রহ থাকতে হবে

ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে

ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে (সাধারণত আইইএলটিএসে গড়ে ৬.৫ স্কোর)

সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ ও নেতৃত্বের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

প্রয়োজনীয় নথিপত্র

আবেদনের সময় সাধারণত যেসব নথি প্রয়োজন হবে-

বিশ্ববিদ্যালয়ের অফার লেটার

পাসপোর্ট সাইজের স্ক্যান করা ছবি

সিভি (CV)

একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট

প্রায় ২০০ শব্দের একটি স্টেটমেন্ট (PDF ফরম্যাটে)

আবেদন পদ্ধতি

স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ মার্চ ২০২৬