

বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রাইজিং স্টারস’ প্রকাশনা। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার মাধ্যমে যারা উল্লেখযোগ্য প্রভাব সৃষ্টি করেছে, এমন তরুণদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, নির্বাচিত অংশগ্রহণকারীদের গল্প সংকলিত হয়ে একটি স্টোরিবুকে প্রকাশিত হবে, যা অন্যদের অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের নিজ নিজ অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সফলতার গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফর্ম পূরণ করে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফর্মের লিংক: https://docs.google.com/…/1FAIpQLSeTPMmv…/viewform
বাংলাদেশের তরুণদের নিজেদের গল্প শেয়ার করে অন্যদের অনুপ্রাণিত করার এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে।