/
/
/
তরুণদের জন্য জলবায়ু কর্মশালা ৩ মে
তরুণদের জন্য জলবায়ু কর্মশালা ৩ মে
Byলাল সবুজ প্রকাশ
Published২২ এপ্রিল, ২০২৬
৪:২৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

LLA

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে “ইউথ ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট ওয়ার্কশপ অন লোকালি লেড অ্যাডাপটেশন (LLA)” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ৩ মে ২০২৬, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (IUB) ক্যাম্পাসে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালাটি আয়োজন করছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট (ICCCAD), যেখানে সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (IIED)। এটি নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত “জেনারেটিং অ্যাম্বিশন ফর লোকালি লেড অ্যাডাপটেশন (GA LLA)” প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা লোকালি লেড অ্যাডাপটেশন (LLA)-এর মূল নীতিমালা, জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রেক্ষাপটে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বিষয়ক ধারণা এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে তরুণদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন। পাশাপাশি যুব নেতৃত্বাধীন উদ্যোগ ও কমিউনিটি-ভিত্তিক সমাধানের বাস্তব উদাহরণও তুলে ধরা হবে।

আগ্রহী তরুণদের আগামী ২৫ এপ্রিল ২০২৬ এর মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদন ফর্মের লিংক: https://docs.google.com/…/1Q9f7sFgEnApoNqsH5Tok…/edit