/
/
/
ডিবিসি নিউজে বাণিজ্য রিপোর্টার নিয়োগ
ডিবিসি নিউজে বাণিজ্য রিপোর্টার নিয়োগ
Byলাল সবুজ প্রকাশ
Published২২ এপ্রিল, ২০২৬
১:৪৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

677337051_1419681900210140_6287030950784411053_n_imgupscaler.ai_V1(Fast)_2K

দেশের শীর্ষ সংবাদমাধ্যম ডিবিসি ২৪/৭ নিউজে বাণিজ্য বিভাগে রিপোর্টার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি অর্থ ও বাণিজ্য বিষয়ে আগ্রহী এবং সাংবাদিকতায় ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীদের অর্থনীতি ও আর্থিক খাতে প্রাথমিক জ্ঞান থাকতে হবে এবং তথ্য বিশ্লেষণে দক্ষ হতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা এবং লেখালেখির দক্ষতা থাকতে হবে। বাংলা (বিজয়) ও ইংরেজিতে দ্রুত টাইপিং সক্ষমতাও প্রয়োজন।

এছাড়া, প্রার্থীদের সময়ানুবর্তী, পেশাদার এবং চাপ সামলানোর মানসিকতা থাকতে হবে। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে অর্থনীতি, বিবিএ, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

আগ্রহীদের career@dbcnews.tv ঠিকানায় আবেদন পাঠাতে বলা হয়েছে এবং ইমেইলের বিষয়বস্তুর মধ্যে কাঙ্ক্ষিত পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ এপ্রিল ২০২৬।