/
/
/
নারীদের জন্য বিনামূল্যে আর্ট-থেরাপি কর্মশালা
নারীদের জন্য বিনামূল্যে আর্ট-থেরাপি কর্মশালা
Byলাল সবুজ প্রকাশ
Published২২ এপ্রিল, ২০২৬
২:১৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Woman

বন্ধ্যাত্বের চিকিৎসা সংক্রান্ত মানসিক চাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া নারীদের জন্য চার দিনব্যাপী একটি বিনামূল্যের আর্ট থেরাপি কর্মশালার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগটি নারীদের জন্য একটি নিরাপদ সহানুভূতিশীল পরিবেশ তৈরি করবে, যেখানে তারা সৃজনশীলতার মাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা শিল্পচর্চার মাধ্যমে নিজেদের অভ্যন্তরীণ অনুভূতি, ক্লান্তি আশার গল্পগুলো ধীরে এবং যত্নের সাথে প্রকাশ করতে পারবে। পাশাপাশি এটি মানসিক সুস্থতা উন্নয়নে সহায়ক একটি সমর্থনমূলক পরিসর তৈরি করবে।

কর্মশালাটি শুরু হবে আগামী ২৬ এপ্রিল ২০২৬। কর্মশালাটি অনুষ্ঠিত হবে ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন, বনানী, ঢাকা।

আসন সংখ্যা সীমিত, দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে আগ্রহী নারীদের।

যোগাযোগ – contactus@iwfbd.org

ফোন – ০১৭১৩০৩৫০১৯