

ঢাকা বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী “ইয়ুথ ট্রেনিং অন রাইট টু ইনফরমেশন (RTI)” আয়োজন করা হয়েছে। আগামী ১২ ও ১৩ মে ২০২৬ তারিখে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ঢাকায় এর ভেন্যু পরবর্তীতে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো তথ্য অধিকার (RTI) বিষয়ে তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তাদের সক্ষম করে তোলা। এতে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইনের ব্যবহার এবং নাগরিকদের জন্য এর গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি নেই। তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত আবেদন করে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।