/
/
/
ইনজুরি জয় করে আবার স্বর্ণ জিতলেন বর্না
ইনজুরি জয় করে আবার স্বর্ণ জিতলেন বর্না
Byলাল সবুজ প্রকাশ
Published২২ এপ্রিল, ২০২৬
৪:০৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Gold Medal

চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াবিদ মাউনজেরা বর্না ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ ৫৫ কেজি ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেছেন। গত ১৭ এপ্রিল অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তার এই অর্জন শুধু একটি জয় নয়, বরং দীর্ঘ সংগ্রাম ও প্রত্যাবর্তনের অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

জানা যায়, বর্না ২০১১ সাল থেকে জাতীয় পর্যায়ে ধারাবাহিকভাবে স্বর্ণপদক জিতে আসছিলেন। তবে প্রায় দুই বছর আগে ২৮তম জাতীয় প্রতিযোগিতার সময় গুরুতর লিগামেন্ট ইনজুরিতে পড়ে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে। শারীরিক যন্ত্রণা, ওজন বৃদ্ধি এবং মানসিক চাপ তাকে একসময় খেলাধুলা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিতে পর্যন্ত বাধ্য করে।

পরবর্তীতে পরিবার, কোচ ও স্বামীর উৎসাহ, চিকিৎসকদের সহায়তা এবং সহখেলোয়াড়দের অনুপ্রেরণায় তিনি আবার ফিরে আসার লড়াই শুরু করেন। দীর্ঘ পুনর্বাসন ও কঠোর অনুশীলনের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেন। ২৯তম জাতীয় প্রতিযোগিতায় রৌপ্য জয়ের মাধ্যমে প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন এবং শেষ পর্যন্ত ৩০তম আসরে স্বর্ণ জিতে নিজের অবস্থান পুনরুদ্ধার করেন।

বর্নার এই সাফল্যের পেছনে তার পরিবার, কোচ, চিকিৎসক ও সহযোদ্ধাদের অবদান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। তার এই অর্জন অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।