/
/
/
বাংলাদেশে আসছে নতুন সুপারম্যান
বাংলাদেশে আসছে নতুন সুপারম্যান
Byলাল সবুজ প্রকাশ
Published
১২:৫৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Untitled design (13)

ভক্ত-দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই পর্দায় আসছে নতুন ‘সুপারম্যান’। আন্তর্জাতিক মুক্তির দিন সিনেমাটি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে।
ইতোমধ্যে টিজার ও ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনায় আছে সিনেমাটি।

১৯৩৮ সালে অ্যাকশন কমিকসের প্রথম ইস্যুর রঙিন পাতায় সুপারম্যানের প্রথম আবির্ভাব হয়। এরপর কেবল কমিকস পড়ুয়াদের মনেই জায়গা করে নেয়নি, বরং সুপারহিরো নামের ভিন্ন এক ধারার জন্ম দিয়েছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে সুপারম্যান টিকে আছে আশা, সততা এবং শক্তির প্রতীক হিসেবে।

জেমস গান পরিচালিত ‘সুপারম্যান’ হতে চলেছে ডিসি ইউনিভার্সের প্রথম সিনেমা। এবার সুপারম্যান চরিত্রে দেখা যাবে মার্কিন অভিনেতা ডেভিড কোরেনসোয়েটকে। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন তারা।