/
/
ভাষার বৈচিত্র্যে ফিরছে হিল ফিল্ম ফেস্টিভ্যাল
ভাষার বৈচিত্র্যে ফিরছে হিল ফিল্ম ফেস্টিভ্যাল
Byadminsr
Published
৪:১৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-19 at 13.59.05

দেশের বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর গল্প, সংস্কৃতি এবং জীবনধারা চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে বসছে সপ্তম হিল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর রাঙামাটিতে এবং ১০ থেকে ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে চার দিনব্যাপী উৎসবটির দ্বিতীয় পর্ব। ২০১৪ সাল থেকে এই আয়োজনের মাধ্যমে আদিবাসী ভাষার চলচ্চিত্র ও গল্প পর্দায় তুলে ধরছে হিল ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলাদেশের আদিবাসী ভাষার চলচ্চিত্রকে মূল গুরুত্ব দেওয়া হলেও সব ভাষা, ধরন ও ফরম্যাটের চলচ্চিত্র এতে অংশগ্রহণের সুযোগ পাবে।

উৎসবে বাংলা, বম, চাক, চাকমা, ইংরেজি, গারো, খাসিয়া, খেয়াং, খুমি, লুসাই, মাহাতো, মারমা, ম্রো, ওরাঁও, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা ও ত্রিপুরা ভাষার চলচ্চিত্র ও গল্প তুলে ধরা হবে। তবে আয়োজকেরা জানিয়েছেন, এখনো অনেক ভাষা ও জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সম্ভব হয়নি। তাই তালিকার বাইরে থাকা ভাষাভাষী জনগোষ্ঠীকেও উৎসবে যুক্ত হওয়ার এবং নিজেদের ভাষা ও গল্প তুলে ধরতে আয়োজকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে আরও বেশি ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চান আয়োজকেরা।

বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর গল্প, সংস্কৃতি এবং বিশ্বকে দেখার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরার মধ্য দিয়ে বৈচিত্র্য উদ্‌যাপন করতে চায় হিল ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবটি আয়োজনে সহযোগিতা করছে গ্যোটে-ইনস্টিটিউট, স্পার্ক ও ওয়ার্ল্ড কালচার প্রজেক্ট। এই আয়োজনের অংশ হতে এবং নিজেদের গল্প ও চলচ্চিত্রের মাধ্যমে বৈচিত্র্যকে উদ্‌যাপন করতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

বিস্তারিত জানা যাবে আয়োজকদের ওয়েবসাইটেঃ https://hff-cht.com/