/
/
বাংলাদেশি সংগঠনগুলোর জন্য আন্তর্জাতিক অনুদানের সুযোগ
বাংলাদেশি সংগঠনগুলোর জন্য আন্তর্জাতিক অনুদানের সুযোগ
Byadminsr
Published
১২:৪৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-18 at 10.41.05

বাংলাদেশ ও পাকিস্তানের স্থানীয় সংগঠন ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের জন্য আর্থিক অনুদানের সুযোগ নিয়ে এসেছে আন্তর্জাতিক সংস্থা অ্যাকাউন্টেবিলিটি ল্যাব। ‘ডিডিআই সাউথ এশিয়া সাবগ্রান্টস- তৃতীয় পর্ব’ কর্মসূচির আওতায় নাগরিক অংশগ্রহণ, অন্তর্ভুক্তিমূলক সুশাসন এবং স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় কাজ করা সংগঠনগুলো আবেদন করতে পারবে। কর্মসূচিটির লক্ষ্য স্থানীয় পর্যায়ে নতুন ধারণা বাস্তবায়ন, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনা। এ ক্ষেত্রে চারটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে- নাগরিক অংশগ্রহণের জন্য নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল পরিবেশ তৈরি, প্রান্তিক ও প্রতিনিধিত্বহীন জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন অংশীজনের মধ্যে অংশীদারত্ব ও জ্ঞান বিনিময় উৎসাহিত করা।

বাংলাদেশ ও পাকিস্তানে অবস্থিত সুশীল সমাজের সংগঠন, যুব ও নারী নেতৃত্বাধীন দল এবং আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কমিউনিটিভিত্তিক উদ্যোগগুলো এ অনুদানের জন্য আবেদন করতে পারবে। নির্বাচিত সংগঠনগুলো প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক অনুদানের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত পরামর্শ ও সাংগঠনিক সক্ষমতা উন্নয়নে সহায়তা পাবে। তবে অনুদানের নির্দিষ্ট অর্থের পরিমাণ ও সহায়তার সময়কাল সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি। আগে এ কর্মসূচির প্রথম বা দ্বিতীয় পর্বের অধীনে অনুদান পাওয়া সংগঠনগুলো তৃতীয় পর্বে আবেদন করতে পারবে না।

অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় সংগঠন ও কমিউনিটি গ্রুপগুলো নাগরিক অংশগ্রহণ, গণতান্ত্রিক চর্চা, সুশাসন ও জবাবদিহি নিয়ে নিজেদের উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির সুযোগ পাবে। আবেদনের যোগ্যতা, শর্ত ও বিস্তারিত নির্দেশনা জানতে আবেদনের নির্দেশিকা পড়তে হবে: https://lnkd.in/dy4D3TAN ।

আগ্রহী সংগঠনগুলোকে ২০২৬ সালের ২৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন জমা দেওয়া যাবে অনুদানের আবেদন ওয়েবসাইটেঃ www.impactgrants.org