/
/
/
৪৮ জেলায় এইচএসসি পাশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে যুবদের জন্য বড় সুযোগ
৪৮ জেলায় এইচএসসি পাশে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে যুবদের জন্য বড় সুযোগ
ByMozammel Haque Hridoy
Published২ ডিসেম্বর, ২০২৫
১২:৩৬ অপরাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

com training

তুমি যদি শিক্ষিত, কর্মপ্রত্যাশী যুবক বা যুব নারী হও এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজের কর্মজীবন গড়তে চাও— তবে তোমার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর। ‘যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

দেশের ৮ বিভাগের ৪৮ জেলায় তিন মাস মেয়াদি বা ৬০০ ঘণ্টার ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করবে প্রতিষ্ঠানটি। প্রশিক্ষণ পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। তুমি আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে।

যে ৪৮ জেলার যুবরা আবেদন করতে পারবে

রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা
সিলেট বিভাগ: হবিগঞ্জ, মৌলভীবাজার
ময়মনসিংহ বিভাগ: ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা

ঢাকা বিভাগ: নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর
রাজশাহী বিভাগ: চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ
চট্টগ্রাম বিভাগ: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া
খুলনা বিভাগ: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া

সুযোগ-সুবিধা

  • অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না
  • প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা
  • সকালের নাশতা, দুপুরের খাবার ও বিকেলের নাশতা
  • প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

যে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে

  • কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন
  • ফ্রিল্যান্সিং
  • বেসিক ইংলিশ
  • ডিজিটাল মার্কেটিং
  • সফট স্কিল
  • স্মার্টফোন ফ্রিল্যান্সিং
  • গ্রাফিক ডিজাইন
  • ভিডিও এডিটিং

আবেদনের যোগ্যতা

  • ন্যূনতম এইচএসসি পাস
  • বয়স ১৮ থেকে ৩৫ বছর
  • আবেদনের শেষ তারিখ: ১৫ ডিসেম্বর ২০২৫
  • লিখিত পরীক্ষা: ২০ ডিসেম্বর ২০২৫
  • মৌখিক পরীক্ষা: ২১ ডিসেম্বর ২০২৫
  • চূড়ান্ত ফলাফল প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫

অগ্রাধিকার পাবেন যারা

  • প্রতি ব্যাচে ৩০% নারী
  • কম্পিউটারে দক্ষ যুবরা
  • যাদের নিজস্ব কম্পিউটার বা ল্যাপটপ আছে

প্রশিক্ষণার্থীদের জন্য নির্দেশনা

  • আবেদন করার পর অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে
  • পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড সঙ্গে আনতে হবে
  • নির্ধারিত সময়ের পর লিংক বন্ধ হয়ে যাবে
  • লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে

যে কাগজপত্র লাগবে

  • জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি
  • এইচএসসি বা সমমানের পরীক্ষার সনদ

অনলাইনে ফরম পূরণের মাধ্যমেই আবেদন করতে হবে।