/
/
সেলস অফিসার নিচ্ছে আইএফআইসি ব্যাংক
সেলস অফিসার নিচ্ছে আইএফআইসি ব্যাংক
Byadminsr
Published
৩:৪০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Smiling Office Professional at Work

আইএফআইসি ব্যাংক পিএলসি ‘কার্ড সেলস অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটিতে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংক খাতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীকে ক্রেডিট কার্ড বিক্রয়, সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, ব্যাংকের কার্ডের সুবিধা ও শর্তাবলি সম্পর্কে জানানো এবং গ্রাহকের আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে হবে।

চাকরিটি চুক্তিভিত্তিক এবং কর্মস্থল ঢাকা। নির্বাচিত প্রার্থীর জন্য প্রতিযোগিতামূলক নির্ধারিত বেতন ও পারফরম্যান্সভিত্তিক প্রণোদনার ব্যবস্থা রয়েছে। আগ্রহী প্রার্থীদের ভিডিও সিভি জমা দিতেও উৎসাহিত করা হয়েছে।

আবেদনের নিয়ম-

আগ্রহী প্রার্থীদের বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬।

যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদন লিংক: https://bdjobs.com/h/details/1558358