/
/
গণিত অলিম্পিয়াডে ভলান্টিয়ার হবে যেভাবে
গণিত অলিম্পিয়াডে ভলান্টিয়ার হবে যেভাবে
Byadminsr
Published
৩:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Collaborative Campus Registration Desk

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৭-এর আয়োজন পরিচালনায় যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে ব্যবস্থাপনা বিভাগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আবেদন করতে পারবেন এইচএসসি সম্পন্ন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেকোনো বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। পাশাপাশি স্নাতক পর্যায়ে ভর্তির প্রক্রিয়ায় থাকা শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

আগ্রহীদের ২৭ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যের পাশাপাশি পূর্ববর্তী অলিম্পিয়াডে অংশগ্রহণ, স্বেচ্ছাসেবামূলক কাজের অভিজ্ঞতা, দক্ষতা এবং এই দলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ সম্পর্কে জানতে চাওয়া হয়েছে।

ব্যবস্থাপনা দলের স্বেচ্ছাসেবকদের দায়িত্বের মধ্যে রয়েছে আয়োজন সমন্বয়, লজিস্টিক ব্যবস্থাপনা, নিবন্ধন কার্যক্রম, যোগাযোগ, অংশগ্রহণকারীদের সহায়তা ও অনুষ্ঠানস্থল ব্যবস্থাপনা। আবেদন যাচাই-বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার বা অন্যান্য নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাছাই করা হতে পারে।

এটি একটি স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, চাকরি নয়। আবেদন করলেই সদস্যপদ নিশ্চিত হবে না। নির্বাচিত স্বেচ্ছাসেবকদের জন্য বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির নির্ধারিত আচরণবিধি ও শর্তাবলি প্রযোজ্য হবে।

প্রয়োজনীয় লিংক:

আবেদন করুন : https://matholympiad.org.bd/movers/register-management
অফিসিয়াল ওয়েবসাইট : https://matholympiad.org.bd/
আবেদনের শর্তাবলি : https://matholympiad.org.bd/movers/terms?utm