/
/
মাসে ৩০ হাজার টাকা বেতনে বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরির সুযোগ
মাসে ৩০ হাজার টাকা বেতনে বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরির সুযোগ
Byadminsr
Published
২:২৩ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Golden Bengali Sign on Brick Facade

বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি ৩য় সংশোধিত প্রকল্পে’ লাইব্রেরি ইনচার্জ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত ব্যক্তিকে ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইব্রেরি ইনচার্জ পদে মাসিক বেতন ৩০ হাজার টাকা। আবেদনকারীদের স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেল ব্যবহারে পারদর্শিতা এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

পদটিতে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির দায়িত্বের মধ্যে থাকবে জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিচালনা, সাধারণ মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করা এবং বই লেনদেনের জন্য উপযুক্ত স্থান নির্বাচন। এ ছাড়া সাংস্কৃতিক সংঘ গঠন ও পরিচালনা, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সংশ্লিষ্ট লাইব্রেরি ইউনিটের নির্ধারিত লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট থেকে নির্ধারিত জীবনবৃত্তান্তের CV ফরম্যাট ডাউনলোড করে এমএস ওয়ার্ডে পূরণ করতে হবে। এরপর ফাইলটি নিজের নামে সংরক্ষণ করে আগামী ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টার মধ্যে kendro.hrm@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রাথমিকভাবে তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। পরীক্ষার সময় ই-মেইলে পাঠানো সিভির প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

আবেদনের বিস্তারিত: https://www.bskbd.org