/
/
/
আজ বিশ্ব মানবাধিকার দিবস
আজ বিশ্ব মানবাধিকার দিবস
ByMozammel Haque Hridoy
Published
১১:১৯ পূর্বাহ্ণ
1762172769579
Mozammel Haque Hridoy
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে লাল সবুজ প্রকাশের সাব-এডিটর হিসেবে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সিজে ক্লাবের প্রতিষ্ঠাতা, সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও ‘Northify’ এর সহপ্রতিষ্ঠাতা ও দৈনিক দেশ রূপান্তরের বেরোবি প্রতিনিধি ছিলেন।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

human rights day

আজ ১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয় এ দিনটি। ‘মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচির আয়োজন করেছে। সারাদেশেই নানা আয়োজনে পালিত হচ্ছে এ দিনটি।

১৯৪৮ সালের এদিনে অর্থাৎ ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকার এর সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে এবং ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করা হয়।
এবারের এ দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এক বানীতে বলেন, আজ আমরা গর্বের সঙ্গে এমন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে আছি যারা মানবাধিকার সংক্রান্ত ৯টি মূল আন্তজার্তিক চুক্তির সবগুলোতে যোগ দিয়েছে।