

সৃজনশীল দক্ষতা উন্নয়নে আগ্রহীদের জন্য “ডিজাইন অ্যান্ড টাইপোগ্রাফি ওয়ার্কশপ ২০২৪” আয়োজন করেছে অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকা। ডিজাইন ও টাইপোগ্রাফির মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে এ কর্মশালায়।
অভিজ্ঞ ও খ্যাতনামা শিল্পী ও ডিজাইনার সাব্যসাচী হাজরার নেতৃত্বে পরিচালিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা রঙের তত্ত্ব (Color Theory), কম্পোজিশন, লেআউটসহ ডিজাইনের মৌলিক বিষয়গুলো শিখতে পারবেন। পাশাপাশি টাইপোগ্রাফির ইতিহাস, ফন্ট নির্বাচন ও কার্যকর ব্যবহারের কৌশল নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা।
কর্মশালাটি প্রকল্পভিত্তিক এবং হাতে-কলমে পরিচালিত হবে। অংশগ্রহণকারীরা প্রিন্ট অ্যাসাইনমেন্ট ও একটি ইনডোর এক্সিবিশনের মাধ্যমে নিজেদের কাজ উপস্থাপনের সুযোগ পাবেন। প্রশিক্ষণ চলাকালে অভিজ্ঞ ডিজাইনাররা সরাসরি দিকনির্দেশনা ও ফিডব্যাক প্রদান করবেন।
কোর্স সংক্রান্ত তথ্য:
মোট ক্লাস: ১৫–১৮টি
সাপ্তাহিক ক্লাস: ১ বা ২ দিন
সময়: শনিবার ও মঙ্গলবার, সন্ধ্যা ৬টা থেকে ৯টা
প্রতিটি ক্লাসের সময়কাল: ৩ ঘণ্টা
মোট কোর্সের সময়কাল: ৩ মাস
কোর্স ফি: ১২,০০০ টাকা
ক্লাস সাইজ: সর্বোচ্চ ২০ জন
বয়সসীমা: ১৫ বছর বা তার বেশি
ভেন্যু: ধানমন্ডি
ভর্তি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত, ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে। নতুন সেশন শুরু হবে এপ্রিল-জুন ২০২৫ সময়কালে।
ডিজাইনকে পেশা হিসেবে নিতে আগ্রহী কিংবা দক্ষতা উন্নয়নে আগ্রহী যেকোনো শিক্ষার্থী ও সৃজনশীল ব্যক্তির জন্য এটি একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ বলে জানিয়েছে আয়োজকরা। সময়সূচি, ভর্তি প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য জানতে অ্যালায়েন্স ফ্রঁসেজ দ্য ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট অথবা সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।