

সমাজ পরিবর্তনের অগ্রযাত্রায় তরুণদের অবদানকে স্বীকৃতি দিতে “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬” আয়োজন করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য এই আয়োজন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও নেতৃত্বের মাধ্যমে যারা ইতিবাচক পরিবর্তন আনছেন, তাদের কাজকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি নিবন্ধিত যুব সংগঠনসমূহকে অনুদান প্রদানের মাধ্যমে তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী তরুণ ও নিবন্ধিত যুব সংগঠনসমূহকে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন দাখিলের সর্বশেষ তারিখ ০১ মার্চ ২০২৬।
তরুণদের স্বপ্ন, উদ্যোগ ও নেতৃত্বকে সামনে এনে একটি দায়িত্বশীল ও মানবিক সমাজ গঠনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে