/
/
/
বেতনসহ ইন্টার্নশিপ দিচ্ছে এসি আই লিমিটেড
বেতনসহ ইন্টার্নশিপ দিচ্ছে এসি আই লিমিটেড
Byলাল সবুজ প্রকাশ
Published১৪ মার্চ, ২০২৬
১:১০ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ACI

ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং খাতে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী তরুণদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসি আই লিমিটেড। প্রতিষ্ঠানটি ইন্টার্ন – ফিনান্স & প্ল্যানিং পদে বেতনসহ ইন্টার্ন নিয়োগ দেবে।

 

প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে মোট ৪ জন ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ঢাকা।

 

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের বিবিএ বা এমবিএ  (ফিনান্স অথবা একাউন্টিং মেজর) সম্পন্ন করতে হবে। শেষ বর্ষের শিক্ষার্থী বা সদ্য স্নাতকরাও আবেদন করতে পারবেন। পাশাপাশি এমএস এক্সেল সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন।

 

আগ্রহী প্রার্থীরা ১৫ মার্চ ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

 

আবেদন করতে ভিজিট করুন:

https://forms.gle/bEqiARdsHnBmzZvM7