

ঢাকা ও ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের জন্য “বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬”-এ অংশগ্রহণের সুযোগ ঘোষণা করা হয়েছে। অনুসন্ধানী স্টোরি আইডিয়া নিয়ে আগ্রহীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা কনফারেন্সের জুরি বোর্ডের সামনে নিজেদের স্টোরি পিচ করার সুযোগ পাবেন। সেরা আইডিয়াগুলোর জন্য থাকবে রিপোর্ট তৈরির ফান্ড এবং অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা।
আয়োজকদের মতে, এই উদ্যোগ সাংবাদিকতায় অনুসন্ধানী রিপোর্টিংকে আরও শক্তিশালী করবে এবং নতুন প্রতিভা গড়ে তুলতে সাহায্য করবে।
আবেদন লিংক:
https://bdjc.mrdibd.org/fellowship
আয়োজন:মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স