/
/
/
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাভিশন
জনবল নিয়োগ দিচ্ছে বাংলাভিশন
Byলাল সবুজ প্রকাশ
Published
৪:৪৬ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

Banglavision

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাক্রিকিউটিভ (প্রেজেন্টেশন) এবং টেকনিশিয়ান (ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি) পদে লোকবল নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অ্যাক্রিকিউটিভ (প্রেজেন্টেশন) পদে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি। প্রার্থীদের AVECO ও PLAYDECK অটোমেশন সফটওয়্যার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি Microsoft Office ব্যবহারে দক্ষতা প্রয়োজন। এ পদে নিয়োগ দেওয়া হবে ১ জনকে।

অন্যদিকে টেকনিশিয়ান (ব্রডকাস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আইটি) পদে ইন্টারমিডিয়েট বা স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। STARLINK ও ডাটা/ইন্টারনেটের মাধ্যমে লাইভ পরিচালনা এবং কারিগরি কাজে সহায়তার অভিজ্ঞতা থাকতে হবে। এ পদেও নিয়োগ দেওয়া হবে ১ জন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে। কর্মস্থল ঢাকা।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ই-মেইল করতে হবে career@banglavision.tv
ঠিকানায়। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ ২০২৬।