/
/
পবিপ্রবিতে জাগোনারীর দুই দিনব্যাপী আগাম দুর্যোগ প্রস্তুতি সম্মেলন
পবিপ্রবিতে জাগোনারীর দুই দিনব্যাপী আগাম দুর্যোগ প্রস্তুতি সম্মেলন
Byলাল সবুজ প্রকাশ
Published৩ মার্চ, ২০২৬
৪:৫৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

1 (2)

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জাগোনারী’ বাস্তবায়িত এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর সহযোগিতায় শিশু-কেন্দ্রিক আগাম দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম প্রকল্পের উদ্যোগে “যুব সম্ভাবনা সংযোগ ও আগাম দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সম্মেলন” শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১ ও ২ মার্চ ২০২৬ তারিখে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ অংশ নেন।

প্রথম দিন: উদ্ভাবন, প্রদর্শনী ও আলোচনা

রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সম্মুখস্থ ‘বকুল তলা’ প্রাঙ্গণে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী আয়োজনে ছিল স্টল পরিদর্শন, মডেল আশ্রয়কেন্দ্র উপস্থাপনা, বিতর্ক পর্ব ও বিভিন্ন প্রদর্শনী। পরবর্তীতে টিএসসি মিলনায়তনে দুর্যোগভিত্তিক নাটিকা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোহসীন হোসেন খান এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ।

এছাড়াও সেভ দ্য চিলড্রেন-এর প্রতিনিধিবৃন্দ, জাগোনারীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকল্প ব্যবস্থাপক ও দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন। পবিপ্রবি, বরিশাল বিশ্ববিদ্যালয় ও জার্মান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণ করেন।

সম্মেলনে ছয়টি পর্বে কার্যক্রম পরিচালিত হয়—পোস্টার উপস্থাপনা, বিতর্ক, প্রস্তাবনা প্রণয়ন, ঘূর্ণিঝড় মডেল প্রদর্শনী, চিত্রপ্রদর্শনী ও দেয়াল পত্রিকা উপস্থাপনা। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ উপস্থাপনা ও দুর্যোগ পূর্বপ্রস্তুতি বিষয়ক প্রস্তাবনা অতিথিদের প্রশংসা অর্জন করে।

দ্বিতীয় দিন: নীতিনির্ধারকদের অংশগ্রহণ

সোমবার দ্বিতীয় দিনের আয়োজন আরও বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. শহিদ হোসেন চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য।

এছাড়া উপপরিচালক (স্থানীয় সরকার) মো. জুয়েল রানা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষভাবে উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন-এর আগাম দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপক জাভেদ মিয়াদাদ। তিনি আগাম প্রস্তুতি ও যুবসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি। জেলা প্রশাসক ও অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং বিতর্ক পর্ব শেষে দুর্যোগভিত্তিক নাটিকা উপভোগ করেন।

যুবসম্পৃক্ততায় নতুন দিগন্ত

সমাপনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে আগাম দুর্যোগ প্রস্তুতি বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান ও নেতৃত্ব বিকাশে সহায়তা করবে।

সবশেষে জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি দুই দিনব্যাপী সম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করেন।

আয়োজকদের প্রত্যাশা, দুর্যোগ পূর্বপ্রস্তুতি, শিশু সুরক্ষা এবং সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে তরুণদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।