/
/
/
৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ
৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ
Byলাল সবুজ প্রকাশ
Published
৭:৪৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

IMG-20260206-WA0040

৪৪তম বিসিএসের গেজেট প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, মোট ১ হাজার ৪৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নবনিযুক্তদের যোগদান কার্যক্রম শুরু হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে ৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষার মাধ্যমে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বেতনক্রম নির্ধারণ করা হয়েছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা।

এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। রিপিট ক্যাডার বাদ দিয়ে পরিবর্ধিত সম্পূরক ফলাফল প্রকাশ করা হয়। সব মিলিয়ে ৪৪তম বিসিএসের ফলাফল তিন দফায় প্রকাশ করা হয়েছে।