/
/
/
জেনে নিই ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
জেনে নিই ইউরোপের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে
Byলাল সবুজ প্রকাশ
Published৬ ফেব্রুয়ারি, ২০২৬
৮:২৭ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

IMG-20260206-WA0057

ইউরোপে উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেক শিক্ষার্থীরই। উন্নত শিক্ষাব্যবস্থা, আধুনিক জীবনমান, অনেক দেশে কম বা শূন্য টিউশন ফি, সহজ ভ্রমণ সুবিধা এবং আকর্ষণীয় ফুল ফান্ডেড স্কলারশিপ—এসব কারণেই ইউরোপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আজ জেনে নেওয়া যাক ইউরোপের সেরা ১০টি স্কলারশিপ সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য।

১. ডিএএডি (DAAD) স্কলারশিপ
German Academic Exchange Service (DAAD) ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক লাখ শিক্ষার্থীকে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অর্থায়ন করে এই সংস্থা। জার্মানিতে ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল পর্যায়ে পড়াশোনার জন্য এটি অন্যতম জনপ্রিয় স্কলারশিপ।

২. ব্রিটিশ শেভেনিং স্কলারশিপ
১৯৮৩ সালে চালু হওয়া যুক্তরাজ্য সরকারের এই ফুল ফান্ডেড স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থী যুক্তরাজ্যে মাস্টার্স করার সুযোগ পান। টিউশন ফি, মাসিক ভাতা, বিমান ভাড়া, আবাসনসহ অধিকাংশ ব্যয় এই স্কলারশিপে অন্তর্ভুক্ত থাকে।

৩. সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ
Swedish Institute Scholarship-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা সুইডেনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ বিনা খরচে করতে পারেন। টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, ভ্রমণ অনুদান, স্বাস্থ্যবিমা ও ভিসা সহায়তা প্রদান করা হয়।

৪. আইফেল এক্সিলেন্স স্কলারশিপ
ফ্রান্স সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদত্ত এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি করতে পারেন। ইঞ্জিনিয়ারিং, আইন, অর্থনীতি, ব্যবস্থাপনা ও রাষ্ট্রবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। মাস্টার্সে ১২–৩৬ মাস এবং পিএইচডিতে প্রায় ১০ মাস অর্থায়ন দেওয়া হয়।

৫. ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ
ইতালির সরকারি এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কম টিউশন ফিতে বা টিউশন ফি মওকুফের সুবিধায় পড়াশোনা করতে পারেন। পাশাপাশি জীবনযাত্রার খরচের জন্য ভাতা দেওয়া হয়। সাধারণত মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে এই স্কলারশিপ প্রদান করা হয়।

৬. সুইস গভর্নমেন্ট এক্সিলেন্স স্কলারশিপ
সুইজারল্যান্ডে ডক্টরাল ও পোস্টডক্টরাল গবেষণার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এতে টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা ও অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকে।

৭. রোডস স্কলারশিপ
১৯০২ সালে প্রতিষ্ঠিত রোডস স্কলারশিপ বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপ। এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পান। টিউশন ফি, ভাতা, স্বাস্থ্যবিমা ও যাতায়াত খরচ এতে কভার করা হয়।

৮. গেটস কেমব্রিজ স্কলারশিপ
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে ২০০০ সালে চালু হওয়া এই স্কলারশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ পান। এতে টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, বিমান ভাড়া ও ভিসা খরচ অন্তর্ভুক্ত থাকে।

৯. র‍্যাডবাউড স্কলারশিপ প্রোগ্রাম
নেদারল্যান্ডসের Radboud University আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মাস্টার্স পর্যায়ে আংশিক বা পূর্ণ স্কলারশিপ প্রদান করে। এতে টিউশন ফি ছাড়াও ভিসা, রেসিডেন্স পারমিট ও স্বাস্থ্যবিমার মতো কিছু ব্যয় কভার করা হতে পারে।

১০. ডেভেলপিং সলিউশন স্কলারশিপ
যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয় উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ প্রদান করে। সাধারণত মাস্টার্স পর্যায়ে দেওয়া হয় এবং সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ করা হয়। স্কলারশিপের সংখ্যা ও সুবিধা প্রতি বছর পরিবর্তিত হতে পারে।

ইউরোপের এসব স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করছে। সঠিক প্রস্তুতি, যোগ্যতা ও সময়মতো আবেদন করতে পারলে আপনিও পেতে পারেন কাঙ্ক্ষিত স্কলারশিপের সুযোগ।