/
/
অক্সফাম বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন চলছে
অক্সফাম বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন চলছে
Byনাঈম শিকদার
Published১৮ ফেব্রুয়ারি, ২০২৬
১০:৪২ পূর্বাহ্ণ
503612616_689380597300235_8885718071973755637_n
নাঈম শিকদার
নাঈম শিকদার লাল সবুজ প্রকাশের সক্রিয় সদস্য এবং সহকারী কো-অর্ডিনেটর। তার শখ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি ও এডিটিং, পাশাপাশি ভ্রমণ করে নতুন মানুষ ও অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়া। সে তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে আগ্রহী।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

ChatGPT Image Feb 18, 2026, 10_38_57 AM

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফাম বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকা কার্যালয়ে ‘সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও)’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদসংক্রান্ত তথ্য

প্রতিষ্ঠানের নাম: অক্সফাম বাংলাদেশ
পদের নাম: সিনিয়র প্রোগ্রাম অফিসার (এসপিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: বার্ষিক প্রারম্ভিক বেতন ১৪ লাখ ৬২ হাজার ৩২৬ টাকা (১৩ মাসের ভিত্তিতে)

অন্যান্য সুযোগ-সুবিধা

প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবনবিমা, মোবাইল বিল, চিকিৎসা সুবিধাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা

  • ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

  • প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্টে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

  • দুর্যোগের ঝুঁকি হ্রাস (DRR), জরুরি সাড়াদান এবং ক্যাশ ট্রান্সফার প্রোগ্রামিং (CTP) বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা নিচের লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) ও কাভার লেটার সংযুক্ত করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন:
https://jobs.oxfam.org.uk/jobs/vacancy/senior-programme-officer-int11474/24413/description/

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬