

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এসিআই মোটরস বিভাগে ‘কমপ্লায়েন্স অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত এ বিজ্ঞপ্তির আবেদন শুরু হয়েছে একই দিন থেকে এবং চলবে ১৯ মার্চ ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস লিমিটেড
পদের নাম: কমপ্লায়েন্স অফিসার
বিভাগ: এসিআই মোটরস
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, লভ্যাংশ বোনাস, পারফরম্যান্স বোনাস, বার্ষিক বেতন বৃদ্ধি, বিমা সুবিধা, মেডিকেল ভাতা, বছরে দুটি উৎসব বোনাস, টিএ বিল, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: নির্ধারিত নয়
অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
রেকর্ড, রিপোর্ট, অপারেটিং প্রক্রিয়া ও ডকুমেন্টেশন পরীক্ষায় দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১৯ মার্চ ২০২৬
আগ্রহীরা নিচের লিংকে ক্লিক করে আবেদন করুন—
https://bdjobs.com/h/details/1460198?ln=1