/
/
/
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণে তৈরি হবেন নতুন নারী উদ্যোক্তা
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণে তৈরি হবেন নতুন নারী উদ্যোক্তা
Byলাল সবুজ প্রকাশ
Published১৮ ফেব্রুয়ারি, ২০২৬
১২:৪৯ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

a74de2b7-5f3b-4f73-a19f-cbe1909c5293

নারী উদ্যোক্তাদের জন্য ‘নতুন ব্যবসায় সৃষ্টি’ প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন

নতুন ব্যবসা গড়ে তুলতে আগ্রহী নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ)। আগামী ৮ থেকে ১২ মার্চ ২০২৬ পর্যন্ত ঢাকার কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব এসএমই ফাউন্ডেশনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে ব্যবসায় ধারণা যাচাই, বাজার বিশ্লেষণ, খরচ ও মূল্য নির্ধারণ, SWOT বিশ্লেষণ, বিক্রয় কৌশল, উৎপাদন ব্যবস্থাপনা, আয়-ব্যয় হিসাব এবং বিজনেস প্ল্যান প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখানো হবে।

শুধু নারী উদ্যোক্তাদের জন্য নির্ধারিত এ প্রশিক্ষণে অংশগ্রহণ ফি ৫০০ টাকা। আগ্রহীদের ২ মার্চ ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। আবেদন করা যাবে QR কোড স্ক্যান করে অথবা services.smef.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৭২০৫৫১২২৮, ০১৫২১৪৯৭৬৩৪ (সরকারি ছুটির দিন ব্যতীত)।