

অনলাইন ব্যবসার প্রসারে ব্যবহারিক ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কোর্স আয়োজন করতে যাচ্ছে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। ‘ই-কমার্সভিত্তিক ব্যবসার জন্য ব্যবহারিক ডিজিটাল মার্কেটিং’ শীর্ষক পাঁচ দিনব্যাপী কোর্সটি আগামী ৬–১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে নতুন ও বিদ্যমান অনলাইন ব্যবসার প্রসারে কার্যকর মার্কেটিং কৌশল শেখানো হবে।
প্রশিক্ষণে গুগল বিজনেস প্রোফাইল, ফেসবুক বিজনেস প্রোফাইল, ব্র্যান্ডের গল্প বলার কৌশল, কপিরাইটিং, ডিজিটাল বিজ্ঞাপন প্রচারাভিযান পরিকল্পনা ও তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিজিটাল কনটেন্ট তৈরির কৌশল শেখানো হবে। কোর্স ফি বিকাশ চার্জসহ ১ হাজার ৫৩০ টাকা। নিজস্ব ল্যাপটপ রয়েছে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ—এমন প্রশিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে শিল্প মন্ত্রণালয় প্রদত্ত সনদ এবং শিল্প নিবন্ধন পাওয়ার সুবিধা রয়েছে।
প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, প্লট ২৪/এ, রোড ১৩/এ, সেক্টর ৬, উত্তরা, ঢাকা–১২৩০-এ। নিবন্ধন ও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে জোনায়েত হোসেনের (০১৭১০-০১৩১৬১, বিকাশ), মুহাম্মদ আজাদ হোসেনের (০১৭০৭-৫১১৬৮৫), জিন্নাত আরার (০১৭১৪-৪২৩৮৬৬) এবং মুনিরা মান্নানের (০১৫৩৪-২৭৮১৫৫) সঙ্গে। ওয়েবসাইটে: [https://scitidahaka.bscic.gov.bd]