

যুবদের আত্মরক্ষার দক্ষতা উন্নয়নে ১৫ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণটি সম্পূর্ণ আবাসিক ও বিনামূল্যে অনুষ্ঠিত হবে। ঢাকা, দিনাজপুর, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও কক্সবাজার থেকে আগ্রহী যুবরা এতে আবেদন করতে পারবেন। নির্ধারিত সাতটি এলাকার বাইরে থেকে আবেদন করার সুযোগ নেই।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বাংলাদেশি নাগরিক(পুরুষ/মহিলা) হতে হবে। পাশাপাশি ন্যূনতম এসএসসি পাস এবং শারীরিক ও মানসিকভাবে প্রশিক্ষণের উপযোগী হতে হবে। প্রশিক্ষণের আওতায় জুডো, কারাতে, তায়কোয়ানডো ও শুটিং বিষয়ে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য আবাসন ও আহারের পাশাপাশি টি-শার্ট, প্যান্ট, ট্রাকসুট ও জুতা সরবরাহ করা হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারীদের দৈনিক ৩০০ টাকা হিসেবে মোট ৪ হাজার ২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং সরকারি সনদপত্র দেওয়া হবে।
আবেদনের লিংকঃ https://bkspds.gov.bd/…/%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%A6%E0