/
/
/
পিআইবির সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমায় ভর্তি আবেদন চলছে
পিআইবির সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমায় ভর্তি আবেদন চলছে
Byadminsr
Published
৩:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-26 at 11.32.24 AM

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদন গ্রহণ করছে। গত ১৯ আগস্ট থেকে এই আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের দুটি ধাপে আবেদন করতে হবে।

প্রথম ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করতে হবে। এ ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীদের জন্য ফরম সংগ্রহের আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও যাদের রেজিস্ট্রেশন নম্বর সার্ভার গ্রহণ করছে না, তাদের জন্যও পৃথক নির্দেশনা রয়েছে।

দ্বিতীয় ধাপে ফরম সংগ্রহের পর মাইগভ প্ল্যাটফর্মে “সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রামে ভর্তির প্রাথমিক আবেদন (পিআইবি)” শীর্ষক সেবার মাধ্যমে আবেদন করতে হবে। পিআইবিতে মাইগভের মাধ্যমে অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৮ সেপ্টেম্বর ।

পিআইবির ওয়েবসাইটের প্রাথমিক ভর্তি আবেদন পাতায় আবেদনের যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা দেখা যাবে। সেখান থেকে অঙ্গীকারনামাও ডাউনলোড করা যাবে। আবেদনকারী ভর্তি বিষয়ক ওয়েবসাইট (http://app11.nu.edu.bd)