/
/
/
১১ থেকে ১৬ বছরের শিক্ষার্থীদের জন্য ২ দিনের “AI Forward Camp”
১১ থেকে ১৬ বছরের শিক্ষার্থীদের জন্য ২ দিনের "AI Forward Camp"
Byadminsr
Published
১১:২৫ পূর্বাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-09-24 at 4.42.48 PM

এআই, রোবোটিক্স, STEM, ব্যবসায়িক চিন্তাভাবনা ও উপস্থাপনা দক্ষতা হাতে-কলমে শেখানোর লক্ষ্যে ১১ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য দুই দিনের টেকনোলজি বুটক্যাম্প “AI Forward Camp” আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি হবে আগামী ২ ও ৩ অক্টোবর, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

ক্যাম্পে শিক্ষার্থীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সৃজনশীল চিন্তাভাবনা, রোবোটিক্স ও হাতে-কলমে বিভিন্ন কার্যক্রম, STEM এবং ব্যবসায়িক চিন্তাভাবনা সম্পর্কে শিখবে। পাশাপাশি থাকবে উপস্থাপনা ও আইডিয়া পিচিংয়ের সেশন। ক্যাম্প শেষে সব অংশগ্রহণকারীকে অংশগ্রহণ সনদ দেওয়া হবে।

এই আয়োজনে প্রশিক্ষক ও মেন্টর হিসেবে থাকছেন MIST ও IUT-এর বিভিন্ন দলের সদস্যরা।

ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ঢাকার বারিধারা DOHS-এর ১৪৭ নম্বর বাড়ির (লেন ১, ঢাকা ১২০৬) ভেন্যুতে। অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবার ও স্ন্যাকস আয়োজকদের পক্ষ থেকে দেওয়া হবে। নিবন্ধন ফি ২ হাজার ৯৯ টাকা। আসনসংখ্যা মাত্র ২৫টি, তাই আগ্রহীদের দ্রুত নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।

নিবন্ধন ও বিস্তারিত জানতে ইমেইল করা যাবে ekai@theearthbd.org ঠিকানায়, ফোন করা যাবে +880 18501 62119 নম্বরে, অথবা ভিজিট করা যাবে ekaiedu.com ওয়েবসাইটে।