/
/
জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজছে ব্র্যাকের উদ্ভাবনী চ্যালেঞ্জ
জলবায়ু পরিবর্তনের সমাধান খুঁজছে ব্র্যাকের উদ্ভাবনী চ্যালেঞ্জ
Byadminsr
Published
৩:৫১ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-01 at 15.19.03

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহজ ও কার্যকর সমাধান খুঁজতে ‘ফ্রুগাল ইনোভেশন চ্যালেঞ্জ’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এ আয়োজনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে মানুষের জীবনযাত্রার মান ভালো রাখতে নতুন ও কার্যকর ধারণা আহ্বান করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তিত জলবায়ুর পরিস্থিতিতেও যেন সবাই ভালো থাকতে পারে, সে জন্য প্রয়োজন সহজলভ্য ও কার্যকর সমাধান। এ লক্ষ্য সামনে রেখে উদ্ভাবনী ধারণা খুঁজছে ফ্রুগাল ইনোভেশন চ্যালেঞ্জ। প্রতিযোগিতাটির প্রচারণায় অংশগ্রহণকারীদের নিজস্ব ধারণা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত পোস্টার অনুযায়ী, এ প্রতিযোগিতায় আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬। আয়োজকদের মূল বার্তা, বদলে যাওয়া জলবায়ুতেও যেন ভালো থাকে সবাই, সে জন্য প্রয়োজন সহজ সমাধান।
আবেদনের লিংকঃ https://innovation.brac.net/fif/innovationchallenge/