/
/
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ঝুলিতে তিন স্বর্ণ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ঝুলিতে তিন স্বর্ণ
Byadminsr
Published
৩:৫৮ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

WhatsApp Image 2026-11-01 at 15.32.17

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাংকিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে আরও একটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরাকের সুলায়মানিয়াহতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কম্পাউন্ড নারী একক ইভেন্টে কাজাখস্তানের মিলানাকে ১৪৫-১৪৩ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশের বন্যা আক্তার। এই জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতায় বাংলাদেশের মোট স্বর্ণপদকের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে শুরু থেকেই দুই আর্চারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফাইনালের নির্ধারক পঞ্চম এন্ডে অসাধারণ দক্ষতার পরিচয় দেন বন্যা। শেষ পর্যন্ত ১৪৫-১৪৩ পয়েন্টের ব্যবধানে জয় নিশ্চিত করে স্বর্ণপদক জেতেন তিনি। এর মধ্য দিয়ে নারী কম্পাউন্ড একক ইভেন্টে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক যোগ করেন বন্যা।

এর আগে একই প্রতিযোগিতার নারী কম্পাউন্ড দলগত ইভেন্টে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক আসে। এরপর বৃহস্পতিবার পুরুষ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ রাফি। বন্যা আক্তারের একক ইভেন্টে জয়ের মধ্য দিয়ে দ্বিতীয় লেগে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা বেড়ে দাঁড়ায় তিনটিতে।