

CV-তে বাস্তব কাজের অভিজ্ঞতা যুক্ত করার পাশাপাশি পেশাগত দক্ষতা ও নেটওয়ার্ক তৈরির সুযোগ দিতে তিন মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে লাল সবুজ সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের জন্য আটটি বিভাগে এ ইন্টার্নশিপের সুযোগ থাকছে। আগ্রহীরা আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
ইন্টার্নশিপ প্রোগ্রামটির মেয়াদ তিন মাস। এ সময়ে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। ৮ টি বিভিন্ন কার্যক্রম এ নিজ নিজ কাজে নইজার
এ প্রোগ্রামের মাধ্যমে ইন্টার্নরা হাতে-কলমে কাজ শেখা, অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপ গ্রহণ, পেশাগত নেটওয়ার্ক তৈরি এবং কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্নকারীদের সনদ দেওয়া হবে। পাশাপাশি ভালো পারফরম্যান্সের ভিত্তিতে সুপারিশপত্র পাওয়ার সুযোগও রয়েছে।ইন্টার্নশিপটি সম্পূর্ণ অন-সাইট। অর্থাৎ, নির্বাচিতদের ঢাকার মিরপুরের শেওড়াপাড়ায় অবস্থিত লাল সবুজ সোসাইটির কার্যালয়ে উপস্থিত থেকে কাজ করতে হবে। এ প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীদের ইন্টার্নশিপ শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।
আবেদন করতে: https://lss.org.bd/internship/
যোগাযোগ নম্বর: ০১৩১৪৭৮৪৫৪৫