/
/
বিনা ফিতে আলোর ইশকুলে ভর্তির সুযোগ
বিনা ফিতে আলোর ইশকুলে ভর্তির সুযোগ
Byadminsr
Published
৩:৪৫ অপরাহ্ণ
516646823_1181868137288453_5875725774706969096_n
লাল সবুজ প্রকাশ
বাংলাদেশের তারুণ্য নেতৃত্বাধীন উন্নয়ন-ভিত্তিক মিডিয়া প্লাটফর্ম লাল সবুজ প্রকাশ। শিশু-কিশোর-তরুণদের চোখে অধিকার, জলবায়ু, সমতা, ন্যায্যতা ও সত্যের গল্পের খোঁজে গ্রাম থেকে শহর, পাহাড় থেকে চরের কথা তুলে ধরি আমরা। তুলে ধরি তাদের সৃজনশীলতা, ছড়াই সচেতনতার বার্তা।

কনটেন্টটি শেয়ার করো

Copied!

সর্বশেষ

916647810_1173439562005928_1420116085741515457_n

সাহিত্য থেকে দর্শন, সংগীত থেকে বিজ্ঞান এসকল ৩০টি বিষয়ে জানার সুযোগ দিচ্ছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হচ্ছে ‘আলোর ইশকুল’-এর পঞ্চম পর্ব। এতে অংশ নিতে পারবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ১৮ বছর বা তার বেশি বয়সী আগ্রহীরা। এ কার্যক্রমে অংশ নিতে কোনো ফি লাগবে না।

জ্ঞান, সৌন্দর্য ও আনন্দের মধ্য দিয়ে উদার ও আধুনিক মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘আলোর ইশকুল’ পরিচালনা করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশ-বিদেশের নানা বিষয়ে জানার ও শেখার সুযোগ পাবেন।

এ কার্যক্রমে সংগীত, সাহিত্য, নৃত্য, চিত্রকলা, স্থাপত্য, ভাস্কর্য ও চলচ্চিত্রের পাশাপাশি ইতিহাস, ধর্ম, দর্শন, অর্থনীতি, রাজনীতি, মনস্তত্ত্ব, বিজ্ঞান, শিক্ষা ও পরিবেশসহ ৩০টি বিষয়ে চর্চা করা হবে।

এ ছাড়া থাকছে ২৫০টি বক্তৃতা, বিভিন্ন বিষয়ে আলোচনা ও ভ্রমণ। অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক দেখার সুযোগ পাবেন।

আলোর ইশকুলের ৩০টি বিষয়

১. পাঠচক্র: পৃথিবীর সেরা ২০০টি বই পড়ার সুযোগ
২. উপমহাদেশীয় ধ্রুপদি নৃত্য
৩. বাঙালির ইতিহাস
৪. স্থাপত্যের নান্দনিকতা
৫. বাংলাদেশের গাছ, ফুল ও নিসর্গ পরিচিতি
৬. চীনের দর্শন
৭. নৃ-তত্ত্ব
৮. ইংরেজি: চার বছরের মধ্যে ভালো ইংরেজি শেখার কর্মসূচি
৯. মুসলিম দর্শন
১০. বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থা
১১. সাহিত্য সংঘ
১২. উপমহাদেশীয় ধ্রুপদি সংগীত
১৩. জ্যোতির্বিদ্যা
১৪. সাম্প্রতিক দর্শন
১৫. অস্বাভাবিক মনস্তত্ত্ব
১৬. বই বক্তৃতা
১৭. নাট্যানুষ্ঠান
১৮. রাজনৈতিক দর্শন
১৯. বিজ্ঞানের অগ্রযাত্রা
২০. আমলাতন্ত্রের ইতিহাস
২১. ভারতীয় দর্শন
২২. রবীন্দ্র পাঠচক্র
২৩. চিত্রকলা চক্র
২৪. পাশ্চাত্য দর্শন
২৫. বিশ্ব প্রযুক্তির ইতিহাস
২৬. বিভিন্ন দেশের শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র
২৭. পাশ্চাত্য সংগীত
২৮. অসুখ, ওষুধ ও আরোগ্যের ইতিহাস
২৯. বাঙালির দর্শন
৩০. ইকেবানা: ফুল সাজানোর জাপানি পদ্ধতি

যেভাবে আবেদন করবেন

আগ্রহীদের এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের অভ্যর্থনা কক্ষে যেতে হবে। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টার মধ্যে আবেদন করা যাবে।

ঠিকানা: বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামোটর, ঢাকা।